Monday, April 27, 2009

গরম চাতে ক্যান্সারের আশঙ্কা


প্রচন্ড মাথা যন্ত্রনা করছে এক কাপ গরম চা খেলে যন্ত্রনাটা সেরে যাবে৷ বেশীরভাগ মানুষই তাই মনে করেন৷ তবে জানেন কি এই গরম চা আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে৷ তাই চা খাওয়ার সময় একেবারে গরম চা খাবেন না৷ একটু ঠান্ডা করে তবেই খাবেন৷ কিছুদিন আগেই গবেষণায় প্রমাণিত হয়েছে যে অত্যাধিক গরম চা বা কফি খাদ্য নালীতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়৷

বৃটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে যে 70ডিগ্রী সেলসিয়াস অধিক তাপমাত্রাযুক্ত কোন তরল পানীয় পদার্থই শরীরের জন্য ক্ষতিকারক৷ গবেষকদের গবেষণাতে এটাই প্রমাণিত হয়েছে যে যারা চা এবং গরম পানীয় দুই মিনিটের মধ্যেই পান করেন তাদের খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশী থাকে৷ যারা চার মিনিট পড়ে খান তাদের তুলনামূলক ভাবে ক্যান্সারের সম্ভাবনা কম থাকে৷

সমগ্র বিশ্বে প্রতি বছর খাদ্য নালীর ক্যান্সারে কম পক্ষে পাঁচ লক্ষের বেশী মানুষ মারা যান৷ সেই কারণে গরম চা না খেয়ে চাটা ঠান্ডা করে খান৷

No comments:

Post a Comment