Monday, April 27, 2009

হ্যাপি বার্থ ডে অজয়

অজয় তাঁর কেরিয়ারে অনেক হিট ছবিই দিয়েছেন৷ তবে সাধারণত অ্যাকশান ছবি দিয়ে কেরিয়ারটা শুরু করেছিলেন বলে ইন্ডাস্ট্রীতে প্রথমে তাঁর অ্যাকশান ইমেজ গড়েছিল৷ পরে অবশ্য কমেডি ও রোমান্টিক ভূমিকা করে তিনি ইমেজটা বদলানোর চেষ্টা করেন৷ চেহারার মধ্যে ব্যাপক গাম্ভীর্য থাকলেও ব্যক্তিগত জীবনে অজয় কিন্তু বেশ মজা করেন৷ সেটে শ্যুটিং এর ফাঁকে হাসি তামাশা করতে পিছপা হন না বলিউডের এই অভিনেতা৷

আজকের দিনটাতেই তিনি হয়ত তাঁর পরিবারের সঙ্গে আনন্দ আর হাসির মধ্যে দিয়েই কাটাবেন৷ কারণ আজ তাঁর শুভ জন্মদিন৷ তিনি পা দিলেন 40এ৷ বার্থে ডে প্ল্যানটা তিনি সব সময় গোপণ রাখতেই পছন্দ করেন৷ তাই আজকের দিনটা তিনি কি ভাবে সেলিব্রেট করবেন সেটা একেবারেই সিক্রেট৷

অজয়ের ব্যাকগ্রাউন্ডটা ফিল্মী ছিল৷ তিনি হলেন ফাইট মাস্টার বীরু দেবগণের পুত্র৷ তাই প্রথম প্রথম তাঁকে অন্য হিরোদের মত অত স্ট্রাগল করতে হয় নি৷ তবে হিরো সুলভ চেহারা না থাকা সত্ত্বেও নিজের অ্যাক্টিং আর অ্যাকশান সিকোয়েন্স দিয়েই তিনি দর্শকদের মন জয় করে নেন৷ দর্শকদের সঙ্গে অভিনেত্রী কাজলও তাঁর ঐ গম্ভীর লুকটাতে আকৃষ্ট হন৷ অজয়কেই জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন তিনি৷ অজয়-কাজলের মেয়ে ন্যায়সা৷ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন যোগ্য পিতা হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন৷

বর্তমানে অজয় তাঁর অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও শুরু করেছেন৷ অজয়ের হোম প্রোডাকশানের ব্যানারে তৈরী 'ইউ মি অর হামে'প্রথম নির্দেশনা করেছেন তিনি৷ এই ছবিতেও অজয়ের সঙ্গী হয়েছিলেন স্ত্রী কাজল৷ 'প্যায়ার তো হোন আ হি থা'র মত সাফল্য না পেলেও অজয়-কাজলের এই রোমান্টিক ফ্লিকটা দর্শকদের ভাল লেগেছে৷ দীর্ঘদিন পর তাঁরা বাস্তবের এই জুটিকে স্ক্রিনে একসঙ্গে দেখেছেন৷ বর্তমানে অজয় অত্যন্ত বেঁছে বেঁছেই ছবি সাইন করছেন৷ অপরদিকে হোম প্রোডাকশানের ব্যানারে তৈরী ছবিতে নির্দেশনার পরিকল্পনাও রয়েছে তাঁর৷ জন্মদিনে তাঁর পরিবার এবং ফ্যানেরা তাঁকে সফল নির্দেশক হওয়ার শুভেচ্ছাই জানাবেন৷ আর তিনি লাভ করবেন শুভকামনা৷ স্ত্রী কাজলের কাছ থেকে কিছু আকর্ষণীয় গিফট৷

No comments:

Post a Comment