Monday, April 27, 2009

মারাঠী মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কা


একনাগাড়ে ফ্লপের ঝুক্কি সামলে নিয়ে ইন্ডাস্ট্রীতে নিজের জায়গাটা পুণরায় প্রথম সারিতেই নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা৷ 2008 সালে প্রিয়াঙ্কার বেশ কয়েকটা ছবি বক্স অফিসে ফ্লপ হয়েছিল৷ তিনি হারিয়ে গেছিলেন ফ্লপের আঁধারে৷ কিন্তু মধুরের ফ্যাশান আর করণের দোস্তানার হাত ধরে তিনি বেঁচেছেন৷ বছরটা পেরিয়ে এসেছে নতুন বছর৷ ফ্যাশানের দৌলতে প্রিয়াঙ্কার ঝুলিতেও এসেছে বেস্ট অ্যাকট্রেসের অ্যাওয়ার্ড৷ সফল অভিনেত্রী হওয়ার জন্য সংগ্রামটা নেহাত কম করতে হয় না৷ তাই তো বছরের শুরুতেই নিজের লুকটাকেও খানিকটা বদলেছেন প্রিয়াঙ্কা৷

এবার আর আলট্রা গ্ল্যামারাস মডেল নয়, একেবারে সাধারণ মেয়ে সুইটি রুপে দর্শকদের মনে ছাপ ফেলতে চান৷ ট্রাডিশনাল পোশাক তাঁর সঙ্গে মারাঠি মেয়ের হাবভাব সবটাই আয়ত্ত করেছেন তিনি৷ ছবিতে চরিত্রটা হল মারাঠী মেয়ে সুইটির৷ তাই এবার আর ক্যাটওয়াক করে নয় একেবারে ট্রিপিক্যাল মারাঠী ডান্সেই উন্মাদনা জাগাবেন তিনি৷

বৈচিত্র আরও একটা জায়গায় রয়েছে৷ তা হল ছবির কেমিস্ট্রী৷ শাহিদ-প্রিয়াঙ্কা এই জুটিকে প্রথমবার পর্দাতে নিয়ে আসছেন বিশাল ভরদ্বাজ৷ প্রিয়াঙ্কার কাছেও তাঁর সুইট সুইটি চরিত্রটা একটা চ্যালেঞ্জ৷ কারণ এতে যদি তিনি সফল হন তাহলে তাঁর কেরিয়ারটাও সচল থাকবে৷ অপরদিকে কামিনে যদি বক্স অফিসে সফল হয় শাহিদের সঙ্গে তাঁর জুটিটাও হিট জুটি হিসাবে প্রমাণিত হবে৷ বেশীরভাগ নির্মাতারাই তখন এই জুটিকে নিয়ে ছবি করতে চাইবেন৷

No comments:

Post a Comment