
হুমায়ূন আহমেদ (জন্ম নভেম্বর ১৩, ১৯৪৮) একজন বাংলাদেশী ঔপন্যাসিক, নাট্যকার, এবং নাটক ও চলচ্চিত্র পরিচালক। তাঁর আরেক পরিচয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের একজন প্রাক্তন অধ্যাপক। তিনি এই বিভাগেরই একজন ছাত্র ছিলেন।হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর ময়মনসিংহ জেলার কুতুবপুরে তত্কালীন পূর্ব পাকিস্তানে জন্ম গ্রহণ করেন। তার পিতা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। তার অনুজ ডঃ মুহম্মদ জাফর ইকবাল দেশের বরেণ্য বিজ্ঞানী এবং সাহিত্যিক, সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব দেশের জনপ্রিয় রম্য সাহিত্যিক এবং কার্টুনিষ্ট।
পুরস্কার
- বাংলা একাডেমী পুরস্কার ১৯৮১
- শিশু একাডেমী পুরস্কার
- একুশে পদক ১৯৯৪
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ কাহিনী ১৯৯৩, শ্রেষ্ঠ চলচ্চিত্র ১৯৯৪, শ্রেষ্ঠ সংলাপ ১৯৯৪)
- লেখক শিবির পুরস্কার (১৯৭৩)
- মাইকেল মধুসুদন পদক (১৯৮৭)
- বাকশাস পুরস্কার (১৯৮৮)
- হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০)
- জয়নুল আবেদীন স্বর্ণপদক

No comments:
Post a Comment