
এতদিন যারা ফ্যাটনেস বাড়ায় ভয়ে ঘি থেকে দূরে থাকতেন তাদের জন্য সুখবর৷ ঘি খেলে ফ্যাটনেস বাড়ে ঠিকই৷ কিন্তু ঘিএর কিছু গুণকারী দিক আছে যা আমাদের শরীরের নানা সমস্যা দূর করে৷ চলুন ঘি এর সেই গুণকারী তত্ত্বগুলো জেনে নিই৷
*একচামচ ঘি এর মধ্যে এল চামচ চিনির গুড়ো, এক চতুর্থাংশ গোলমরিচ গুড়ো মিশিয়ে সকালে খালি পেটে খান৷ এছাড়া রাতে শোবার আগেও খেতে পারেন৷ এতে চোখের জ্যোতি বাড়বে৷
* 100 গ্রাম ঘি এর মধ্যে অল্প জল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন৷ এরপরে ঘি এর উপর থেকে জলটা ফেলে দিন৷এরকম কয়েক বার ঘি ধুয়ে একটা বয়েমের ঘিটা রেখে তার মধ্যে কর্পূর দিয়ে বয়েমের মুখটা বন্ধ করে দিন৷ এই ঘিটা চুলকনৈ, ফোড়া আর চর্ম রোগের জন্য ফলদায়ী ওষুধের কাজ করে৷
* রাতে শোওয়ার আগে শীতকালে এক গ্লাস দুধের মধ্যে এক চামচ ঘি দিয়ে ভাল ফেটিয়ে ঐ দুধটা খান৷ এতে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে৷ এছাড়া ঘুম ভালো হবে৷ হাড় শক্ত হবে৷
* ঘি, চোকলা সমেত কালো ছোলা, চিনি গুড়ো, সমপরিমাণে মিশিয়ে লাড্ডু তৈরী করুন৷ সকাল বেলা খালি পেটে ঐ লাড্ডুটা খান৷ এতে স্বাস্থ্য ভাল হবে৷ শক্তি বাড়বে৷
* ছোলার এবং গমকে সমপরিমাণে মিশিয়ে পিষে নিন৷ ঐ আটা ছাঁকবেন না৷ 250 গ্রাম গমের আটার মধ্যে ঐ ছোলাওগম মেশানো আটা মিশিয়ে ওর মধ্যে ঘি দিয়ে ময়াম দিন৷ জোয়ান,পেয়াজ কুচির সঙ্গে কোন সবজী কুচি করে কেটে আটাটা ভাল করে মেখে রুটি তৈরী করুন৷ রুটির চার ধারে ভাল করে ঘি মিশিয়ে নিন৷ এ রুটিটা শরীরের জন্য খুবই পুষ্টিকর৷
তবে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশী তারা ঘি খাবেন না৷

No comments:
Post a Comment