Monday, April 27, 2009

গরমের সমস্যা থেকে বাঁচুন


অত্যাধিক গরমে শরীরে নানা সমস্যা দেখা দেয়৷ এর থেকে বাঁচার অনেক উপায় রয়েছে৷ চলুন সেই উপায় গুলো জেনে নিই৷

* গরমে অনেক সময় নাক দিয়ে রক্ত বেরোয়৷ নাক যদি রক্ত পড়ে তাহলে চেয়ারে বসে মাথা পিছনের দিকে হেলিয়ে দিন৷ মুখ দিয়ে নিঃশ্বাস নিন৷ কর্পূরের মধ্যে ঘি মিশিয়ে রোগীর কপালে লাগিয়ে দিন৷ রক্ত পড়া বন্ধ হয়ে যাবে৷ রক্ত পড়া বন্ধ হলে রোগীকে কোন সুগন্ধী দ্রব্য শোকান৷

* ঘামাচি হলে সরষের তেলের মধ্যে সম পরিমাণ জল মিশিয়ে ভাল করে ফেটিয়ে ঘামাচির স্থানে লাগান৷ খুব শীঘ্রই ঘামাচি কমে যাবে৷

* গরমে খুব বেশী মাত্রায় আঙ্গুর খান৷ এতে শরীর ঠান্ডা থাকবে৷

* খুব গরমে যদি প্রচন্ড মাথার যন্ত্রনা হয় তাহলে উষ্ণ গরম জলের মধ্যে আদা ও লেবুর রস মিশিয়ে ওর মধ্যে অল্প নুন মিশিয়ে খান৷ আরাম পাবেন৷

* জয়েন্টের ব্যথা দূর করতে এক গ্লাস গরম জলের মধ্যে লেবু মিশিয়ে 8 থেকে 10 বার পান করুন৷

* জযেন্টের ব্যাথাতে নীম তেল দিয়ে হালকা মালিশ করুন৷

* শরীরের কোন স্থানে জ্বালা হলে বা হাত পায়ের তলায় জ্বলতে শুরু করলে তরমুজের চোকলার সাদা অংশটা কর্পূরের মধ্যে মিশিয়ে ওর মধ্যে চন্দন মেশান৷ ঐ পেস্টটা যেই জায়গাটা জ্বলছে সেই স্থানে প্রলেপ হিসাবে লাগান৷ জ্বালা কমে যাবে৷

No comments:

Post a Comment