
মডেলিং কিংবা অভিনয় জগত সবদিকেই পদচারণা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। সময়কে জয় করার লক্ষে তিনি এগিয়ে গেছেন অবলীলায়। বিভিন্ন বিঞ্জাপনচিত্র ও নাটকে সকাল-বিকাল-সন্ধ্যা জয় করে এবার দুপুর জয়ের গল্পের রাণী হলেন তিনি। বাংলালিংকের নতুন আরেকটি বিঞ্জাপনচিত্র আবারো মোনালিসাকে সাফল্যের সাগরে ভাসিয়েছে। মডেলিং করে মোনালিসা অনেক পুরস্কারও পেয়েছেন। কিন্ত সেই দৃশ্যকে হারিয়ে দিয়েছে দর্শকদের অদৃশ্য ভালোবাসা। তার আজকের অবস্হান যাদের জন্য তাদের জয়গান তিনি গাইলেন এভাবেই, আমি সব সময়ই আমার দর্শকদের স্মরণ করি গভীর কৃতঞ্জতা নিয়ে। দর্শকদের ভালোবাসাই আমাকে আজকের মোনালিসা হিসেবে রুপ দিয়েছে। আমার প্রতিটি কাজই দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছে। পরিবারের প্রতি মোনালিসা সবসময়ই কৃতঞ্জতা প্রকাশ করেন। মায়ের প্রতি তিনি বিশেষভাবে কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, আমার আজকের অবস্হানের নেপথ্যের নায়িকা হলেন আমার মা। মা ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনকে বেশ গুরুত্ব দিতেন। বাবা জীবিত থাকা অবস্হায় আমার কাজে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন পরিচালকের বিঞ্জাপনচিত্রে মোনালিসা কাজ করেছেন। দর্শকদের চমকে দেওয়ার জন্য চেষ্টার কোন কমতি রাখেননি মোনালিসা। দেশীয় বিঞ্জাপনচিত্রের পটপরির্বতনের অবদানের কথাও বললেন মোনালিসা। মাঝে ভারতের একাধিক নির্মাতার সঙ্গে কাজের অভিঞ্জতা তাকে যেন নতুনত্বের স্বাদ এনে দিয়েছে। এ সর্ম্পকে তিনি বলেন, ওখানে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে, ওরা খুব প্রফেশনাল। সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। মডেলের দিকে তাকিয়ে যদি কেউ দেখলো কোন জায়গায় সামান্য অসঙ্গতি, মুহুর্তেই তা সমাধানের জন্য ওরা মরিয়া হয়ে ওঠে। শুটিং স্পটে সারাক্ষণই ওরা কাজ নিয়ে ভাবে। কারো সঙ্গে খোশগল্প করার সময় ওদের নেই। আমাদের দেশে অনেক সময় দেখা যায় শুটিং স্পটে যাওয়ার পর নির্মাতারা নানা সংকটে পড়েন। কিন্ত সেখানে এমনটি চোখে পড়েনি। ওরা কাজের পূর্বে সবকিছু রেডি করে রাখেন। সেটে গিয়ে কীভাবে অল্প সময়ে সুন্দর একটি কাজ বের করে আনা যায় তার পরিকল্পনা ও প্রস্ততি ওরা আগে থেকেই সেরে রাখেন। আর আমাদের দেশেল তুলনায় ওদের টেকনিক্যাল সাপোর্ট অনেক রিচ বলে ওরা সারা বিশ্বকে ভেবেই প্রতিটি কাজ করে। মডেলিং এর পাশাপাশি নাটকে তার অবস্হানও বেশ জোরালো। এরই মধ্যে তিনি একাধিক ধারাবাহিক নাটকগুলোর কাজ করেছেন। তার অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে আছে শাফায়েত রানার বাড়িবাড়ি সারিসারি, কলম চাকমার শেষ কোথায়, দীপংকর দীপন ও সকাল আহমেদের পরিচালনায় নাইন মান্হ ইন ব্রিকলেন। এছাড়াও এক ঘন্টার নাটক রয়েছে বেশ কয়েকটি। চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে এখনো নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চান না মোনালিসা। সম্প্রতি গোলাম হায়দার কিসলুর পরিচালনায় বাংলালিকেংর বিঞ্জাপনচিত্রে কাজ করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন মোনালিসা।


No comments:
Post a Comment