
প্রচন্ড গরমে শরীরে নানা সমস্যা দেখা দেয়৷ কখনও মাথা যন্ত্রনা করে তো কখনও জ্বরের গা পুড়ে যায়৷ আবার অনেকে কৌষ্ঠ কাঠিন্যের সমস্যায় ভোগেন৷ তাদের খিদেই হয় না৷ গরমের এই সমস্যা থেকে আপনাকে মুখ করতে একটা ফল তা হল তরমুজ৷ তরমুজে জলের পরিমাণটা বেশী থাকে৷ তাই তরমুজ খেলে গরম কম লাগার সঙ্গে শরীরের অন্যান্য সমস্যাও দূর হয়ে যায়৷
তরমুজে কি কি খনিজ পদার্থ রয়েছে?
ক্যালসিয়াম রয়েছে 10 গ্রাম, ফসফরাস রয়েছে 10 মিলিগ্রাম, লোহা রয়েছে 12 মিলিগ্রাম, পটাসিয়াম 31.9 গ্রাম, সোডিয়াম 13.5 গ্রাম, ম্যাগনেসিয়াম 20.0 গ্রাম, তামা 0.4 মিলিগ্রাম, ভিটামিন সি আর প্রোটিন 1 গ্রাম, কার্বোহাইড্রেট 4 গ্রাম ৷
তরমুজ খেলে কি উপকার পাবেন?
* যারা কৌষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের জন্য তরমুজ খুব উপকারী৷ অশ্ব রোগীরা তরমুজ খেয়ে সমস্যা মুক্ত হতে পারেন৷
* তরমুজ খেলে রক্তচাপের মাত্রা কমে যায়৷ তাই উচ্চ রক্তচাপের রোগীরা তরমুজ খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে পারেন৷
* তরমুজের রস খেলে খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়৷ গভীর ঘুম হয়৷ লু লাগারও আশঙ্কা থাকে না৷
* ওজন কমাতে তরমুজের রস খুবই ফলদায়ী৷
* প্রস্রাবে জ্বালা হলে তরমুজের রসের মধ্যে বরফ মিশিয়ে খান৷ উপকার পাবেন৷
* ঘন ঘন ঢেকুর বন্ধ করতে তরমুজের রসের মধ্যে গোলমরিচ গুড়ো, সন্ধক লবন এবং বিট নুন মিশিয়ে খান টক ঢেকুর উঠা বন্ধ হয়ে যাবে৷
* রোদে ঘুরে যদি জ্বর আসে তরমুজের রস খান৷ খুব তাড়াতাড়ি জ্বর নেমে যাবে৷
* তরমুজের বীজও খুব উপকারী৷ তরমুজের বীজ চেবালে দাঁতে পায়রিয়া হবে না৷

No comments:
Post a Comment